ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

২০২৬ এপ্রিল ১৮ ১৮:০৫:০৫
মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি এবং দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন দি মর্নিং গ্লোরি এর প্রকাশক এ বি এম বজলুর রহমান মন্টু খান।

কর্মশালায় জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানবাধিকার সাংবাদিকতার বিভিন্ন দিক, নৈতিকতা ও দায়িত্বশীল রিপোর্টিং বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া জাতিসংঘ মানবাধিকার সনদ ১৯৪৮, জাতিসংঘ নারী অধিকার সনদ এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা এসব সনদের মূল বিষয়বস্তু, বাস্তব প্রয়োগ এবং সাংবাদিকতায় এর গুরুত্ব তুলে ধরা হয়।

(এএসএ/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)