ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু 

২০২৬ এপ্রিল ১৮ ২০:৪৭:৫৬
পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে মোঃ শামীম মৃধা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শামীম ওই গ্রামের হেলাল মৃধার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে যুবক নিজ বাড়ির পাশে দিয়ে হাটছিলেন। এ সময় তার পায়ে একটি সাপ কামড় দেয়। শামীম দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে জানালে স্থানীয় এক সাপুড়ের (ওঝা) কাছে নিয়ে যায়। সেখানে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান বলেন,বিষাক্ত সাপের কামড়েই এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে সঠিক সময়ে এমন রোগী হসপিটালে আসলে বাঁচানো সম্ভব।

(একে/এএস/এপ্রিল ১৮, ২০২৬)