ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সোমবার থেকে সালথায় শিশুদের টিকাদান ক্যাম্পেইন শুরু 

২০২৬ এপ্রিল ১৯ ১৯:০৫:০৮
সোমবার থেকে সালথায় শিশুদের টিকাদান ক্যাম্পেইন শুরু 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :সারাদেশে সোমবার থেকে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে ফরিদপুরের সালথায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ, কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার (১৯ এপ্রিল) দুপুরের উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতু্ব্বর, সালথা থানার তদন্ত ওসি ইন্দ্রোজিৎ মল্লিক, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা বলেন, উপজেলার সবকয়টি টিকাদান কেন্দ্রে সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় শিশুদের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হবে। ২০ মে পর্যন্ত পর্যায়ক্রমে চলবে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম।

৬ মাস থেকে ৫ বছর বয়সী (৫৯ মাস পর্যন্ত) শিশুদের এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

(এএনএইচ/এএস/এপ্রিল ১৯, ২০২৬)