ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

২০২৬ এপ্রিল ২০ ১৪:৩৬:২৩
গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ২০ হাজার ৯শ’ ২১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) গোপালগঞ্জ পৌরসভার হল রুমে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস প্রমুখ।

পরে সেখানে আগত শিশুদেরকে হাম-রুবেলার টিকা দেওয়া হেয়।

আগামী ১০ মে পর্যন্ত এর টিকা দান কর্মসূচি চলবে বলে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানিয়েছেন।

(টিবি/এএস/এপ্রিল ২০, ২০২৬)