ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

২০২৬ এপ্রিল ২০ ১৭:২১:২৯
সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার দুপুরে পূর্বচরবাটা ইউনিয়নস্থ রেনু মিয়ার বাজার হাই স্কুল প্রঙ্গনে দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

রেনু মিয়ার বাজার হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য ওপূর্ব চরবাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজগর হোসেনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সিদ্দিকী সৈকত, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোঃ তারেক, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান।

অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, আলা উদ্দিন, আবেদ হাসান রকি, রুহুল আমিন মিয়া, মোস্তাফিজুর রহমান কাজী, নুর উদ্দিন, তাজুল ইসলাম খোকন, রাজু মিয়া।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা কখনে বিফলে যায়না, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাই একদিন এ দেশের হাল ধরবে, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।

প্রধান শিক্ষক মোহাম্মদ গি,য়াস উদ্দিন বিদ্যালয়ের জন্য জমি, সাব মার্সিবল কলসহ নানা উন্নয়নের দাবী তুলে ধরেন।

(এস/এসপি/এপ্রিল ২০, ২০২৬)