ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন 

২০২৬ এপ্রিল ২০ ১৮:১২:৪৩
এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের নির্দেশ সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ লাগবে সড়ক সংস্কারের উদ্বোধন করেন নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু।

আজ সোমবার দুপুরে চরক্লার্ক ইউনিয়নের লর্ড লিওনার্ড চেশেয়ার উচ্চ বিদ্যালয় সড়কে হয়ে চরবাটা, করিম বাজারসহ ৩/৪ টি বিভিন্ন বিদ্যালয়ের সংযোগ সড়ক সংস্কার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জরুল আখতার মজনু, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান।

সুবর্ণচরে বর্তমানে অধিকাংশ সড়কের বেহালদশা, আমান উল্যাহ ইউনিয়ন চরক্লার্ক ইউনিয়ন, চর ওয়াপদা ইউনিয়ন, মোহাম্মদপুর সহ ৮ টি ইউনিয়নের গ্রামীন সড়ক গুলো বেহালদশা। আগামি ২১ এপ্রিল থেকে শরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে একেক বিদ্যালয়ের পরিক্ষার্থীদের পরিক্ষা একেক কেন্দ্রে পড়ায় ভাঙ্গা সড়কের কারনে দূর্ভোগ পোহাতে হতো সে দূর্ভোগ লাগবে চলাচলের জন্য সড়ক সংস্কার করা হয়।

(এস/এসপি/এপ্রিল ২০, ২০২৬)