ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত

২০২৬ এপ্রিল ২০ ১৮:৪৩:২৭
গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ (সাদাদল)।

আজ সোমবার দুপুরে উপাচার্যের নিজ দপ্তরে কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান ও সদস্য সচিব ড. এস এম আহসানের নেতৃত্বে শিক্ষক নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা-গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল রাখতে সকলের সহায়তা কামনা করেন।

সাক্ষাৎ শেষে কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান বলেন, আমরা একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল একাডেমিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এই পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।

এ সময় সদস্য সচিব ড. এস এম আহসান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করতে আমরা জাতীয়াবাদী শিক্ষক পরিষদ আত্মপ্রকাশ করেছি। আশা করছি, সকলের সহযোগিতা নিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারবো।

(টিবি/এসপি/এপ্রিল ২০, ২০২৬)