প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
২০২৬ এপ্রিল ২০ ১৮:৪৬:০৪
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ব্র্যাক সীড এ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে কৃষকদের সাথে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ আলুর অধিক ফলন নিশ্চিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে নেকমরদ বাজারের একটি রেস্তোরাঁয়, বিশিষ্ট বীজ ব্যবসায়ী রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচনা করেন কৃষিদিব মোফা খায়রুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার ব্র্যাক সীড এ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। আরো বক্তব্যদেন কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ, টেরিটোরির সেলস অফিসার ও কৃষিবিদ রাকিবুল ইসলাম, টেরিটোরির সেলস অফিসার।
এসময় কৃষিবিদ মোফা খায়রুল ইসলাম কৃষকদের মাঝে আধুনিক উৎপাদন কলাকৌশল ও বিভিন্ন জাতের হাইব্রিড ধান, ভুট্টা, মিস্টি কুমড়া, করলা আলু সহ ব্র্যাকের বিভিন্ন জাতের ফসল কিভাবে কম কীটনাশকসহ ও রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি কৃষক ও ডিলারদের বলেন, অধিকাংশ কৃষক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার।তাই তিনি বায়ো পেস্টিসাইজের সুফল তুলে ধরেন। সেই সাথে ব্র্যাকের বায়ো পেস্টিসাইজের পণ্যগুলো নিয়ে আলোচনা করেন। পরে কৃষকদের হাতে ১ কেজি করে ব্র্যাকের হাইব্রিড ধান ১০ তুলে দেওয়া হয়।
(এআই/এসপি/এপ্রিল ২০, ২০২৬)
