ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ১০৯ কোটি টাকা

২০২৬ এপ্রিল ২১ ১৪:৪২:৫২
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ১০৯ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ২৬ হাজার ১০৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)।

রবিবার (২০ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ১৯ দিনে আসা এ রেমিট্যান্স ইতিবাচক ধারায় রয়েছে। প্রবাসীরা সাধারণত কোরবানির ঈদের আগে বেশি রেমিট্যান্স পাঠান।
সেই ধারাবাহিকতায় এবারের এপ্রিলেও প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। রেমিট্যান্সের এ ধারা আগামী কোরবানির ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।

চলতি এপ্রিলে গত বছরের একই সময়ের চেয়ে ২৩.৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। গত বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার।

তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ২ হাজার ৮৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৬)