ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়  

২০২৬ এপ্রিল ২১ ১৮:৫০:২০
আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়  

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের আড়িয়াল বিল এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। আজ মঙ্গলবার আড়িয়ল বিল পরিদর্শণের উদ্দেশ্যে গেলে এ মতবিনিময় হয়।

পরিদর্শনকালে তিনি সমাগত হারভেস্টিং পিরিয়ডকে সামনে রেখে কৃষি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি এবং বিশেষ করে হারভেস্টার মেশিন পরিচালনায় জ্বালানীর প্রাপ্যতা বিষয়ে খোঁজখবর নেন। চলমান জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানী যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করেন তিনি।

এ সময় উপস্থিত কৃষকরা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়নের মাধ্যমে তারা সহজেই প্রয়োজনীয় জ্বালানী সংগ্রহ করতে পারছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের জ্বালানীর চাহিদা পূরণ হচ্ছে এবং জ্বালানী প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না। কৃষকরা এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেলা প্রশাসক মহোদয় কৃষকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যাবলী ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন এবং কৃষি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

(এমকে/এসপি/এপ্রিল ২১, ২০২৬)