প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
২০২৬ এপ্রিল ২২ ১৫:১৪:৫৪
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গোয়ালপাড়া সহিংসতাকে কেন্দ্র করে মিথ্যাচার ছড়ানোর প্রতিবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ৫ নেতা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার খোয়াড় গ্রামে বিএনপির ৫ নেতা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে আটঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুরাদূর রহমান লিখিত বক্তব্যে বলেন, খোয়াড় গ্রামের আমিসহ উপজেলা যুবদল নেতা: মোঃ শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা, আব্দুস সামাদ মাতুব্বর, মোঃ আনিস মেম্বার (সাবেক), মোঃ লাভলু মাতুব্বর এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
আপনাদের জ্ঞাতার্থে আমি জানাইতেছি যে, আটঘর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক বিল্লাল খান ও সাবেক বিএনপির বহিষ্কৃত নেতার ছেলে আওয়ামী লীগ নেতা কাওছার মাতুব্বর, আটঘর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা রব্বান মাতুব্বরসহ এদের মদদ দাতা আটঘর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য যুবদল নেতা হাসান আশরাফ আমাদের বিরুদ্ধে কতিপয় কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা ফরিদপুর- ২ আসন এর মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর নেতৃত্বে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলেই সোহার্দপূর্ণ ভাবে বসবাস করছি। কিন্তু কিছু দিন যাবৎ হাসান আশরাফ লোকজনকে ইন্ধোন দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে। যাহা ভবিষ্যতে বড় আকারে সংঘর্ষে রূপ নিতে পারে। আমরা কোন ভাবেই আমাদের এলাকায় বিশৃঙ্খলা বা সংঘর্ষ চাই না।
আমরা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরিদপুরের পুলিশ সুপার ও সালথা থানার অফিসার ইনচার্জের (ওসি) দৃষ্টি আকর্ষন করছি। আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের নিকট একান্ত সহযোগিতা কামনা করছি।
এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গোয়ালপাড়া গ্রামে লোকজনকে ইন্ধোন দেওয়ার বিষয় অস্বীকার করে হাসান আশরাফ বলেন, আমার বাড়ি খোয়াড় ও গোয়ালপাড়া থেকে ৫/৬ কিলোমিটার দূরে। আমি জীবনে একবার খোয়াড় গ্রামে গেছি৷ গোয়ালপাড়া ও খোয়াড় গ্রামের ঝামেলার বিষয়ে আমি অবগত নই। দুই গ্রামের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের বিষয়ে আমি কিছুই জানি না।
(এএনএইচ/এএস/এপ্রিল ২২, ২০২৬)
