ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

২০২৬ এপ্রিল ২২ ১৭:৫০:০৩
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে কলা বহনকরী একটি পিকাপ এর সাথে যাত্রীবাহি সিএনজির সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত হয়েছে। এদর মধ্যে এক নারী আবার অন্তঃসত্ত্বা। আহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক মো. ফকির চান (৫০), মো. আব্দুর রাজ্জাক (৬০), মো. রাসেল (১৬), রাশিদা (৫০), মিন্টু হাওলাদার (২৮), নিরব হাওলাদার (১৬) ও গর্ভবতী নারী মোছা. নাসরিন (৩০)। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের এম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত এক অন্তসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে শ্রীনগর হয়ে বরিশাল যাওয়ার পথে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়ালবাজার এলাক হতে একটি সিএনজি যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পিকাপটির চালক ঘুমঘুম ভাব নিয়ে পিকাপ চালিয়ে যাওয়ার সময় উল্টো পথে চলে আসলে সিএনজিটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ৭ জন আহত হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে শুনেছি। ঘাতক ড্রাাইভারকে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

(এমকে/এসপি/এপ্রিল ২২, ২০২৬)