ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা

২০২৬ এপ্রিল ২২ ১৮:৩২:০০
লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষের ঘটনায় ইজিবাইকের চালকসহ মোট ৭ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টকরী বাসষ্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সাভিসের টিম লিডার হাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে আহত ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই।
গৌরনদী হাইওয়ে থানার নবাগত ওসি মো. মহসীন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী ষ্ট্যান্ডে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আরও জানিয়েছেন, লাশ অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দূর্ঘটনা কবলিত যান ২টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রকৃয়া চলছে।

(টিবি/এসপি/এপ্রিল ২২, ২০২৬)