ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

‘বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার’

২০২৬ এপ্রিল ২৩ ১৮:১৬:৩৪
‘বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার’

মাদারীপুর প্রতিনিধি : নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ শেষ হওয়া সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌসেক্টর অনেকে পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সাথে সমন্বয় করতে সরকার সব ধরণের সহযোগিতা করবে।

তিনি বলেন, প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকুরীর সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি র‌্যামিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর- ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী শহিদ উল্লাহ প্রমখ।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)