ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
যুবদল নেতার মা ফাতেমা বেগমের ইন্তেকাল
২০২৬ এপ্রিল ২৩ ১৯:০৮:৩২
টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ড এরশাদ নগরের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোবারক হোসেন মিলন এর গর্ভধারিণী মাতা ফাতেমা বেগম লিলি (৭৫) আজ বৃহস্পতিবার বেলা প্রায় সাড়ে বারোটায় বার্ধক্যজনিত কারণে নিজ গৃহে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনি দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
(জেজে/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)
