প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
২০২৬ এপ্রিল ২৪ ১৩:২৮:২২
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টানা তিন সিরিজ জিতেছে। পঞ্চম অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে তার পারফরম্যান্স অনেকদিন ধরেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এই সিরিজেও ব্যাটিংয়ে রান পাননি তিনি। সিরিজ শেষে অবশ্য স্বীকার করে নিলেন, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। বোলিংয়ে পেয়েছেন মাত্র ৩ উইকেট।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি আমার প্রত্যাশা অনুযায়ী করতে পারিনি। ব্যাটিংটা একটু স্ট্রাগল করেছিলাম।’ তবে নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ব্যাট হাতে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন। তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি আমি খুব তাড়াতাড়ি আরও ভালো ব্যাটিং করতে পারি, কারণ আমার সেই সক্ষমতা আছে।’
ব্যাটিংয়ে কিছুটা হতাশা থাকলেও বোলিং নিয়ে তুলনামূলকভাবে সন্তুষ্ট মিরাজ। তিনি জানান, সাম্প্রতিক সিরিজগুলোতে নির্দিষ্ট জায়গায় ধারাবাহিকভাবে বল করার চেষ্টা করেছেন। মিরাজ বলেন, ‘হয়তো আমি অনেক উইকেট পাইনি, কিন্তু একটা জায়গায় মেইনটেইন করে বল করার চেষ্টা করেছি এবং প্রতিপক্ষকে চাপ দেওয়ার চেষ্টা করেছি।’
নিজের বোলিংয়ে উন্নতির পেছনে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের অবদানও তুলে ধরেন মিরাজ। তিনি বলেন, ‘আমাকে স্পিন কোচ মুস্তাক আহমেদ অনেক সাহায্য করেছেন। যখন আমার আত্মবিশ্বাস কম ছিল, তখন তিনি আমাকে বুস্টআপ করেছেন এবং অনুশীলনে বেশি বোলিং করিয়েছেন।’
(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২৬)
