প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত
২০২৬ এপ্রিল ২৫ ১৯:৫৫:১৪
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার বরাশুলা এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি। দুপুর ১টার দিকে সদরের বরাশুলা এলাকায় ওই ট্রেনে কাটা পড়েন দুজন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
স্হানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত শিশুসন্তানকে উদ্ধার করে করে নড়াইল সদর হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নদর সার্কেল) সো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মা ও শিশু সন্তানের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।’
(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০২৬)
