প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুবর্ণচরে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
২০২৬ এপ্রিল ২৫ ১৯:৫৭:৫৯
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা করা হয় ৯৯৯ খবর পেয়ে কাজ বন্ধ করে দেয় চরজব্বর থানা পুলিশ।
ঘটনাটি ঘটে, সুবর্ণচর উপজেলা ১ নম্বর চরজব্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব চরজব্বর গ্রামে।
ভুক্তভোগী মোস্তফা এবং সিরাজ বলেন, চরজব্বর মৌজার ৩৮৯ এবং ৩৯০ খতিয়নের ৭০১৯, ৭০২০ হাল দাগে ৭ ডিসিমেল জায়গার মালিক আমার বাবা আব্দুর রাজ্জাক। ওয়ারিশ সূত্রে আমরা ৫ ভাই ২ বোন। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান এবং কোর্ট থেকে ১৪৪ ধারা জারি করা হয় কিন্তু গত ১৭ এপ্রিল ভোর বেলা হঠাৎ করে প্রতিপক্ষ আবুল হাশেম এবং তার পুত্র নুর নবী, আব্দুল কাদের, আবুল হোসেন, আবুল খায়ের এবং ফারুক হোসেন দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে বিশাল একটি ভেকু মেশিন এনে জমি কাটা শুরু করে এতে আমরা বাঁধা দিলে আমাদেরকে গুম, খুনের হুমকি দেয়া হয়। পরে আমরা নিরুপায় হয়ে ৯৯৯ কল দিলে চরজব্বর থানার পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়, পুলিশ চলে গেলে আবারো তারা জমিতে কাজ করতে থাকে পরদিন জেলা ম্যাজিস্টেট কোর্টে আমরা পূনরায় ১৪৪ ধারা জারি করে নোটিশ প্রদান করি এবং চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, বর্তমানে তারা আমাদের গুমকি ধমকি দিয় যাচ্ছে যে কোন সময় তারা আমাদের জায়গা দখল করতে পারে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ৯৯৯ খবর পেয়ে ঘটনারদিন পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়, পরে বাদীপক্ষ কোর্ট থেকে একটি নিষেধাজ্ঞা জারি করেন পুলিশ বিবাদীদেরকে নোটিশ প্রেরন করা হয়েছে।
(এস/এসপি/এপ্রিল ২৫, ২০২৬)
