প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেড এম জাহিদ
২০২৬ এপ্রিল ২৫ ২০:১২:৩৪
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করতে হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।
আজ শনিবার সকালের দিকে হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি; এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাস্টমস ও পানামা কর্তৃপক্ষ।
এসময় তার সাথে ছিলেন ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ সরকারী দপ্তরের প্রতিনিধিগণ।
পরে তিনি হিলি স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় তিনি বন্দর অভ্যন্তরে ব্যবসায়ী, কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
ব্যবসায়ীদের মুখে সমস্যার কথা শুনে হিলি স্থলবন্দরকে একটি ব্যবসায়ী বান্ধব বন্দর গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
(এসএস/এসপি/এপ্রিল ২৫, ২০২৬)
