প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংয়ে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
২০২৬ এপ্রিল ২৫ ২০:১৯:১৫মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ- ২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি অ্যাড. আব্দুস সালাম আজাদ।
লৌহজংয়ের নওপাড়া বাজার সংলগ্ন খালের কচুরি পানা পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়। পরে একটি র্যালিও মশক নিধন ও এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য নওপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়া লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্ব একটি আলোচনা সভাও হয়।
এসময় প্রধান অতিথি এমপি আব্দুস সালাম আজাদ বলেন, বর্তমানে এলাকায় মশার প্রকোপ বেড়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা প্রকার রোগব্যধিন ধারক ও বাহক এ মশা। তাই মশা থেকে আমাদের সাবধান হতে হবে। আর তা করতে হলে আমাদের নিজেদের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এলাকা যদি আমরা পরিস্কার রাখতে পারি তবে মশা উপাদন বৃদ্ধি করতে পারবেনা। আর মশার উৎপাদন বৃদ্ধি না হলে আমরা নিজেদের মশাবাহিত রোগ থেকে নিরাপদ রাখতে পারবো। সুতরাং লৌহজং উপজেলা প্রশাসনের এই আয়োজনের সাথে আমরা এলাকাবসী একসাথে কাজ করলে মশামুক্ত না করতে পারলেও মশার বংশ বৃদ্ধি কমাতে সক্ষম হবো।
(এমকে/এসপি/এপ্রিল ২৫, ২০২৬)
