ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে ব্রি ১০৮ ধানের ফসল কর্তন ও মাঠ দিবস

২০২৬ এপ্রিল ২৬ ১৭:৫১:৪৪
গোপালগঞ্জে ব্রি ১০৮ ধানের ফসল কর্তন ও মাঠ দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ব্রি ধান ১০৮ এর ফসল কর্তন ও মাঠ দিবস করেছে বাংলাদেশ ধানগবেষণা ইনস্টিটিউট।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের বোড়াশী দক্ষিণপাড়া গ্রামের কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসের জমিতে উৎপাদিত ব্রি ১০৮ জাতের ধান কেটে পরিমাপ করে মাঠ দিবস পালন করা হয়।

ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম।

ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সাইন্টিফিক অফিসার ড. আমিনা খাতুনের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক সহকারী মো: আব্দুল্লাহ আল মোমিনের সঞ্চালনায় মাঠ দিবসে ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো: রোমেল বিশ্বাস, ডা. মো: হুমায়োন কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদার, কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গোপালগঞ্জে প্রতি শতাংশে এ জাতের ধান প্রায় ৩৭ কেজি ফলন দিয়েছে। রবীন্দ্রনাথ বিশ্বাসের ৫২ শতাংশের ১ বিঘা জমিতে ব্রি ১০৮ ধান ৪৮ মনেরও বেশি ফলন দিয়েছে। অধিক ফলন ও বাজারে এ ধানের ভাল দাম রয়েছে। তাই এ জাতের ধান চাষ লাভজনক। এটি আমাদের কৃষির জন্য সুখবর।

(টিবি/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)