ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মহম্মদপুরে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সুধী ও কর্মী উন্নয়ন সভা

২০২৬ এপ্রিল ২৭ ১৯:৪৩:১৭
মহম্মদপুরে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সুধী ও কর্মী উন্নয়ন সভা

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (পিএলসি) মাগুরা অফিসের আয়োজনে এক সুধী ও কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সের মাগুরা সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জুলকার নাঈম। ৪ নম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক অনিমেষ কুমার দাস এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাগুরা সেলস অফিসের ইউনিট ম্যানেজার মিসেস মর্জিনা খাতুন।

বক্তারা তাদের বক্তব্যে বীমার গুরুত্ব, আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাহকসেবার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

এ সময় রাজাপুর ইউনিয়নের সুধীজন, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)