প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজং ইউএনও ও এসিল্যান্ড অফিস পরিদর্শণে জেলা প্রশাসক
২০২৬ এপ্রিল ২৭ ২০:০০:৪৬মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : আজ সোমবার লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), লৌহজং কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার লৌহজং ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) লৌহজং মোঃ এরফানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে তিনি উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে নামজারি, খতিয়ান সংশোধনসহ ভূমি সেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। এ সময় তিনি সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ সহকারে শোনেন।
জেলা প্রশাসক সেবার মানোন্নয়ন, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।
(এমকে/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)
