ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২ হাজার ৫২১

২০২৬ এপ্রিল ২৮ ১২:২৮:১১
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২ হাজার ৫২১

আন্তর্জাতিক ডেস্ক : গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮০৪ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল ও লেবাননের মধ্যে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ চলছে।
যুদ্ধবিরতির মধ্যেও গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন লেবাননি নিহত হয়েছেন।

তথ্যসূত্র : আল–জাজিরা

(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০২৬)