ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

‘একগুঁয়ে মানুষের সঙ্গে তর্ক করা সময়ের অপচয়’

২০২৬ এপ্রিল ৩০ ১৩:৩৯:৩৩
‘একগুঁয়ে মানুষের সঙ্গে তর্ক করা সময়ের অপচয়’

বিনোদন ডেস্ক : অযৌক্তিক বা একগুঁয়ে মানুষের সঙ্গে তর্ক করা সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেওয়া পোস্টে ফারিয়া লেখেন, অযৌক্তিক বা একগুঁয়ে মানুষের সঙ্গে তর্ক করা সময়ের অপচয়- এমন ধারণা ব্যাপকভাবে প্রচলিত। এ ধরনের আলোচনা সাধারণত ফলপ্রসূ হয় না, কারণ তারা যুক্তির চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেয়।

ফলে সমাধানের বদলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি অপঘাতে মৃত্যুর ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষ্য, দেশে এ ধরনের মৃত্যু ধীরে ধীরে স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। কিছুক্ষণ শোক ও আলোচনা হলেও পরে সবকিছু আগের মতো হয়ে যায়। মানুষের জীবনের মূল্য কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যু প্রসঙ্গে কথা বলেছেন শবনম ফারিয়া। বিশেষ করে নিহতের স্ত্রীর পরিস্থিতি তাকে নাড়া দিয়েছে বলে তুলে ধরেন। নতুন মা হিসেবে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া কতটা কঠিন, সে বিষয়টি তিনি অনুভব করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, এক মুহূর্তেই জীবনের সবকিছু বদলে যেতে পারে। যে মানুষটি পরিবারে ভরসা ও ভবিষ্যতের প্রতীক, হঠাৎ করেই সে স্মৃতিতে পরিণত হয়। এরপর পরিবারের দায়িত্ব এসে পড়ে স্বজনদের ওপর, যা সামাল দেওয়া অত্যন্ত কঠিন।

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০২৬)