ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ

২০২৬ এপ্রিল ৩০ ১৯:০৩:০৮
সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : নিজেকে নিয়ে চলমান সমালোচনার মুখে প্রবাসে বসে মুখ খুললেন ফরিদপুরের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজসেবক ড. যশোদা জীবন দেবনাথ (CIP)। এ সময় তিনি ফরিদপুরের গণ মানুষ ও দেশের উন্নয়নে নিজের অবদান তুলে ধরে তার বিরুদ্ধে চলানো এসব মিথ্যাচার বন্ধের আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকালে উত্তরাধিকার ৭১ নিউজকে পাঠানো এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

ওই ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, প্রমাণবিহীন, উস্কানিমূলক ও উদ্দেশ্য প্রনোদিতভাবে একপাক্ষিক বক্তব্য প্রচারের মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও যাচাইযোগ্য তথ্য তুলে ধরা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণা ছড়ানো নয়। এসময় তিনি তার পক্ষ থেকে এ ধরনের কনটেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যথাযথ যাচাই-বাছাইয়ের আহ্বান জানান।

এদিকে, সমালোচনার মুখে থাকা ফরিদপুরের শিল্পপতি, ধর্মীয় নেতা ও সমাজসেবক ড. যশোদা জীবন দেবনাথ (CIP)-এর পক্ষ থেকে তার বিভিন্ন অবদান কথাও তুলে ধরেন তিনি। এদিকে এসব প্রচারণা নিয়ে দলমত নির্বিশেষে তার ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তার ইনকামের অধিকাংশই তিনি বিভিন্ন সামাজিক ক্ষাতে ব্যয় করে আসছেন। তার অবদান সমাজের বিভিন্ন ক্ষেত্রেই পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে তার নিজ এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, পুলিশ ফাঁড়ি স্থাপনে ভূমিকা রাখা, ফরিদপুর কোতোয়ালি থানায় যানবাহন অনুদান, শ্রীঅঙ্গনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান এবং কোভিড-১৯ মহামারির সময় ব্যাপক সহায়তা প্রদান ও এলাকার বিভিন্ন অসহায় মানুষকে ব্যক্তিগত অনুদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও, রাজধানীর গুলশান এলাকায় এফবিসিসিআই সংশ্লিষ্ট বাণিজ্যিক স্পেসে অনুদান এবং বিসিআই-এ সহায়তা সহ কন্যাদায়গ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে সর্বদা নিরলসভাবে দাঁড়িয়েছেন তিনি। জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন নিজের ব্যক্তিগত সহায়তার হাত। পরোপকারী ও নিরঅহংকারী এই মানুষটিকে নিয়ে গর্ব করা উচিত—এমনটাই মনে করছেন বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য ড. যশোদা জীবন দেবনাথ নিজের জমি ও স্থাপনা ফরিদপুর জেলা পুলিশকে দান করেছেন। শিক্ষার প্রসারে নিজ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্কুল-কলেজে অনুদান প্রদানের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও মন্দির উন্নয়নে সহায়তা করেছেন তিনি।

ড. দেবনাথ টেকনোমিডিয়া লিমিটেডের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক এবং এফবিসিসিআই-এর সঙ্গে সম্পৃক্ত একজন ব্যবসায়ী নেতা হিসেবেই অধিক পরিচিত। এছাড়া তিনি টেকনো কনফিডেন্স সিকিউরিটিজ লিমিটেড, মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বেও তার নাম জরিত রয়েছেন।

ড. দেবনাথ ও তার ঘনিষ্ঠজনরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে তাকে নিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। তারা এসব ভিত্তিহীন মিথ্যা প্রচারণায় উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটা মানুষের এতো মানবিক অবদানের পরও তাকে নিয়ে মিথ্যাচার করাটা খুবই দুঃখজনক, অনাঙ্ক্ষিত ও গর্হিত কাজ। এসব বিভ্রান্তিকর মিথ্যা প্রচারণায় জড়িত থাকা সংশ্লিষ্টদের সঠিক ও সত্যের পথে ফিরে আসার আহ্বানও জানান তারা।

(আরআর/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)