প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
২০২৬ এপ্রিল ৩০ ১৯:১৩:২৪
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘাটকুড়ি ব্রিজ থেকে পুটান নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এ খাল উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়া।
কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার ডা. তামান্না তাসনীম এর সভাপতিত্বে খাল খনন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ নাহিদুল হক, জেলা জামায়েতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা সেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিম বেপারী, কাপাসিয়া সদর বি এনপির সভাপতি সেলিম হোসেন আরজু, স্থানীয় জামায়াতে আমীর মাওলানা এস এম সোলাইমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের ইঞ্জিপিপি কর্মসুচির আওতায় এ খানটি পুনঃখনন কাজ করা হবে বলে প্রশাসন সুত্রে জানা যায়।
(এসকেডি/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)
