ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

২০২৬ এপ্রিল ৩০ ১৯:৩৬:১৫
সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত বুধবার রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বজ্রাঘাতে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী এমডি সুমন হোসেন (২৮) আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আঃ মান্নান মোল্লার ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার(২৯ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিণ একসরা বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সকালে আঃ জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন বলে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাসার ভিতরে গিয়ে দেখেন মৃতাবস্থায় পড়ে আছে। এসময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম খান বজ্রপাতে সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)