প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
২০২৬ মে ০১ ১৮:২৬:০৩
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে দিবসটি উদযাপন করে।
আজ শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র্যালীটি শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো: হাবীবুল্রাহ, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দীবাকর বিশ্বাস, গোপালগঞ্জে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক বাদল সাহা, ফরিদ আহমেদ সহ বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা, শ্রমিকরা বক্তব্য রাখেন।
আলোচনা সভার মূল বক্তব্য উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ.এম শাহাদাত। আলোচনা সভাটি সঞ্চলনা করেন শ্রম পরিদর্শক ইখতেখারুল কবীর।
শ্রমিকরা তাদের স্বাস্থ্য, কর্মস্থালে ন্যায্য মুজুরি, অধিকার ও নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
এসময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
(টিবি/এসপি/মে ০১, ২০২৬)
