ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
২০২৬ মে ০২ ১৪:৫৫:২৬
জামালপুর প্রতিনিধি : মহান মে দিবসে জামালপুরে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা শ্রমিক দল।
১ মে (শুক্রবার) বিকেলে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের নেতৃত্বে শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানেও এক সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ।
(আরআর/এএস/মে ০২, ২০২৬)
