ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপাসিয়ায় কৃষকের ধান কেটে দিলেন এমপি সালাহউদ্দিন

২০২৬ মে ০৫ ১৮:২২:৫১
কাপাসিয়ায় কৃষকের ধান কেটে দিলেন এমপি সালাহউদ্দিন

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর এলাকায় একাধিক ফসলি জমির ধান কেটে দিলেন গাজীপুর- ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত মাননীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী। এলাকায় অতি বৃষ্টির কারনে ফসলী জমির ধান পানিতে ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে তিনি আজ মঙ্গলবার নিজে ও তার দলীয় কর্মীদের নিয়ে উপজেলার চাদপুর নলি বিলের একাধিক কৃষকের ধান কেটে দেন।

এমপির ধান কাটা দেখে ওই এলাকার নবীন প্রবীন কৃষকরাও এমপি কে সহায়তা করার জন্য ধান কাটতে দেখা যায়। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎখোশ জনতা ও নারী পুরুষ এমন দৃশ্য দেখার জন্য ভীর জমায়। এমপির এমন কাজ দেখে স্থানীয় কৃষকরা অবাক হয়ে যান।

স্থানীয় একাধিক কৃষক জানান, জনপ্রতিনিধিদের এমন কাজ ব্যতিক্রমী উদ্যোগ তিনি মাঠে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তার এই মানবিক উদ্যোগে কৃষকদের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছেন।

সালাউদ্দিন এমপি এ সময় তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়- মানুষের কল্যাণ, সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান,তাদের দুর্দিনে একজন জনপ্রতিনিধিকে এভাবে মাঠে নেমে পাশে পাওয়া বিরল ঘটনা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

(এসকেডি/এসপি/মে ০৫, ২০২৬)