প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১৬ জুয়াড়ি আটক
২০২৬ মে ০৫ ১৯:০৮:০৭
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বালিদিয়া বাজারের একটি চায়ের দোকানের আড়ালে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (৪ মে) সোমবার রাতে মহম্মদপুর থানা পুলিশের একটি টিম বালিদিয়া বাজারে কামালের চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সময়-১৬ জনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা সবাই বালিদিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- মোঃ ইরান আলী (৩৫), জামাল মিয়া (৩০), রাজ্জাক বিশ্বাস (২৮), জিনজির মিয়া (৪৫), এরশাদ শেখ (৩০), রাজ্জাক মোল্যা (৩৫), মানিক মিয়া (৩২), মতিয়ার রহমান (৪৫), সালাউদ্দিন মোল্যা (১৮), রাজ্জাক মিয়া (৩৭), তবিবার (৪০), আরব আলী (২৮), ওহাব মৃধা (৪৫), বিল্লাল হোসেন (৩০), সাগর মিয়া (১৮) ও এরশাদ মোল্যা (২২)।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন,এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(বিএস/এসপি/মে ০৫, ২০২৬)
