ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

২০২৬ মে ০৬ ১৪:৪৩:৩৯
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম ও মোহাম্মদ হোসেন লিপু।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত ২৩ এপ্রিল সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি কমিশনে আপিল করেন।

২৭ এপ্রিল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে সে আপিল খারিজ করা হয়।
পরে তিনি হাইকোর্টে রিট করেন।

(ওএস/এএস/মে ০৬, ২০২৬)