প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
প্রশাসনের নিষেধ স্বত্ত্বেও ঠাকুরগাঁওয়ে ওয়াকফ স্টেটের গাছ চুরি
২০২৬ মে ০৬ ১৮:৫৬:৪৪
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে প্রশাসনের নিষেধ থাকা স্বত্ত্বেও ওয়াকফ স্টেটের গাছ চুরির ঘটনা ঘটেছে। স্টেটের মোতাওয়াল্লী থানা পুলিশের অসহযোগিতার বিষয়ে জানালেও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানায় থানা পুলিশ।
গত সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার পশ্মিম রুহিয়া ইউপির সেনিহারী সরকারপাড়া এলাকার সরকার ওয়াকফ এস্টেটে গাছ কাটা ও চুরির এ ঘটনা ঘটে। গতকাল রুহিয়া থানার ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানান। এ বিষয়ে ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লী হুমায়ুন কবির নাসিরুল ইসলাম (৪০), নাফি ইসলাম (২০), রাজেকুল ইসলাম (৪২) সহ অজ্ঞাত ৫/৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেন।
জানাযায়, রুহিয়া থানার পশ্মিম রুহিয়া ইউপির সেনিহারী সরকারপাড়া এলাকার সরকার ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী হুমায়ুন কবিরের সাথে অভিযুক্ত নাসিরুল ইসলামের বিরোধ চলছিলো। ঘটনার দিন গত সোমবার দুপুরে নাসিরুল ইসলাম ও নাফি ইসলাম সহ আরো কয়েকজন ওই ওয়াকফ স্টেটের কয়েকেটি বড় ইউকালিপটাস গাছ কাটতে থাকে। এস্টেটের মোতাওয়াল্লী হুমায়ুন কবিরের কাজের সুবাদে ঠাকুরগাঁও অবস্থান করলে এলাকাবাসী তাকে বিষয়টি ফোন করে জানায়। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছে জরুরী ৯৯৯ নম্বরে কল দিলে রুহিয়া থানা পুলিশ সেখানে গিয়ে গাছ কাটার বিষয়ে নিষেধ করে। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে এবং মোতাওয়াল্লী হুমায়ুন কবিরের অনুপস্থিতির সুযোগে তারা আবারো গাছ গুলি কেটে চুরি করে নিয়ে চলে যায়। পরে মোতাওয়াল্লী হুমায়ুন কবির তাদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬ জনের বিষয়ে একটি অভিযোগ করেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউল আলম জানান, হুমায়ুন কবিরের ৯৯৯ নম্বরে অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অবগত হয় এবং যারা গাছ কাটছিলো তাদের নিষেধ করে। এর পরেও শুনেছি গাছ চুরি হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এআই/এসপি/মে ০৬, ২০২৬)
