ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
২০২৬ মে ০৬ ১৯:০৮:৫৪
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ সজরুল হাওলাদার (৩৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সজরুল খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাক্ষ্মণগাঁও গ্রামের কাদের হাওলাদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ইল্লা এলাকায় অভিযান চালিয়ে সজরুলকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩১ হাজার পাঁচশ’ টাকা সহ গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা। এরআগেও সে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলো।
(টিবি/এসপি/মে ০৬, ২০২৬)
