ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার

২০২৬ মে ০৬ ১৯:১০:১৬
ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদী সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(টিবি/এসপি/মে ০৬, ২০২৬)