ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

২০২৬ মে ০৮ ১২:৪৪:৩৯
ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

স্টাফ রিপোর্টার : বায়ুদূষণের শীর্ষে আজ রাজধানী ঢাকা। মানের দিক থেকে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টা ৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ১৫৩ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর।

(ওএস/এএস/মে ০৮, ২০২৬)