ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপাসিয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালন 

২০২৬ মে ০৯ ১৩:৫৮:১০
কাপাসিয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালন 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা ক'যজন নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করেন।

কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক বাংলা বিভাগের অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিনা ডাঃ তামান্না তাসনিম।

সাংবাদিক সঞ্জীব কুমার দাস এর সার্বিক তত্তাবধানে ও সোহেল শিশির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্পাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু প্রদীপ সাহা,ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খান, মোস্তফা ভান্ডারী, আবদুল খালেক, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান মাস্টার, মাস্টার মো. ইউসুফ খান, সুনিল ঘোষ, সাংবাদিক উত্তম দাস,সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, আবদুর রফিক স্বপন,যাদব বর্মন,মানিক বনিক, মারুফ প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, মারুফ হোসেন, প্রিয়ন্তী দাস সেথা, শুভশ্রী ঘোষ, সুপ্তি বনিক, হৃদি দাস, মানিক বনিক, সুপ্রিয় দাস সুচক,দেবপ্রিয় ঘোষ ও অদিত্য । এছাড়া নৃত্য পরিবেশন করা হয়।

(এসকেডি/এএস/মে ০৯, ২০২৬)