ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

২০২৬ মে ১০ ১৯:০১:৪৩
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে লাশটি পুরুষ মানুষের বলে ধারনা করছে পুলিশ।

আজ রবিবার দুপুরে পরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদশীরা জানান, দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে বিষয়টি কাপাসিয়া থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
মরদেহটিউজান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। খবর পেয়ে নৌ পুলিশকেও অবহিত করা হয়েছে।
কাপাসিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার শেষে পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসকেডি/এসপি/মে ১০, ২০২৬)