ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
আজো কাঁদে
২০২৬ মে ১২ ১৭:৫২:২৯
পবিত্র মহন্ত জীবন
সেদিন অনেক সুখ ছিলো -
তুমি নেই তাই ব্যর্থতায় শূন্য জীবন,
আজ হৃদে গুহায় অসুখ দিলে ঢেলে
কি এমন সুখ পেলে প্রিয়ে।
কোথায় হারিয়ে গেলে প্রিয়ে -
নিস্পাপ ভালোবাসা আমিও আমার
ধ্বংসের সম্মুখীন চটে ;
পরিহাস মোর কপালে জোটে।।
তুমি নেই আকাশ সেও কাঁদে তার যন্ত্রণায়
আজ ফুসফুসে ক্যান্সার সমস্ত শরীর
চেপে ধরেছে মোরে।
সত্যি কাল্পনিক অভিনয় তোমার
যা স্মৃতির মূহুর্ত এখনো কাঁদায় মোরে।।
