ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুইজনের অর্থদণ্ড 

২০২৬ মে ১২ ১৯:২৫:৩৮
রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুইজনের অর্থদণ্ড 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরের বারমল্লিকা এলাকার গ্রামীণ পাকা রাস্তার উপর মাটি বহন করা ট্রলি থেকে মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

অভিযান কালে মিজানুর রহমান চাঁদ (৫০) ও নজরুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১ ও ১৭ বিধিমতে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।সেই সাথে তাদেরকে যথাশীঘ্র উক্ত স্থান পরিষ্কার করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। রাস্তায় কাদামাটিতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এমন অভিযোগে বারমল্লিকা এলাকায় অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। এসময় দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

(একে/এসপি/মে ১২, ২০২৬)