ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দাখিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

২০২৬ মে ১২ ১৯:২৭:৪৩
দাখিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে দাখিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বে অবহলার অভিযোগে চারজন শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী দাখিল মাদ্রাসা পরিক্ষা পরিক্ষা কেন্দ্রের সচিব আবু নুর মো: ইমারত আলী।

তিনি বলেন, কালুখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালনকারী চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- মো: আব্দুস আজিজ সহকারী মৌলভী সূর্য দিয়া দাখিল মাদ্রাসা, হুমায়ুন কবির ইফতেদায়ী প্রধান সংগ্রামপুর দাখিল মাদ্রাসা, মো: ফায়জুল্লাহ মুহদ্দিস হোগলাডাংগী এমআই কামিল মাদ্রাসা, এরশাদ হোসেন সহকারী মৌলভী আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসা।

নোটিশে উল্লেখ করা হয়, অব্যাহতি পাওয়া চার শিক্ষক ১৬২ নং কালুখালী দাখিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রের ১ ও ৫ নং কক্ষে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এসময় তারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলা করে বলে উল্লেখ করা হয়। সেই সাথে পরবর্তী দিনসমূহের পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়।

(একে/এসপি/মে ১২, ২০২৬)