প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন
গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
২০২৬ মে ১৩ ১৯:১৫:৩৭
গোপালগঞ্জ প্রতিনিধি : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংএ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও কার্যকর করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।
এসময় সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়ন, সেবামূলক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন উদ্যোগ সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশিদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ সোলায়মান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/মে ১৩, ২০২৬)
