প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, পাংশায় দোয়া ও মিষ্টি বিতরণ
২০২৬ মে ১৩ ১৯:৩৩:২১
একে আজাদ, রাজবাড়ী : একনেকের সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন পাওয়ায় রাজবাড়ীর পাংশায় দোয়া, আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আজ বুধবার বিকেলে পাংশা মডেল মসজিদে আসরের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে মিষ্টিমুখ করান।
এ সময় পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত আলী সরদার, বিএনপির নেতা শামসুল আলম সৌহরাব, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: রুহুল আমিন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সেলিম মিয়া, সদস্য সচিব মো: শহিদুল ইসলাম খোকন সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারাক্কা বাঁধের কারণে ব্যাপক খরা, পদ্মার সাথে জড়িত নদীগুলো শুকিয়ে যাওয়া, লবনাক্ততা ও জলাবদ্ধতা তৈরি থেকে মুক্তি পেতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে করে ২৪টি জেলার ৭ কোটি মানুষ উপকারভোগী হবে।
(একে/এসপি/মে ১৩, ২০২৬)
