ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

২০২৬ মে ১৪ ১৩:৪৫:০৩
দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

স্টাফ রিপোর্টার : দেশে ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।
সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।

ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

(ওএস/এএস/মে ১৪, ২০২৬)