ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২০২৬ মে ১৫ ১৮:৪৩:৫১
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ এর সার্বিক দিক নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের তত্ত্ববধানে রাজবাড়ী সদর থানার এসআই (নিঃ) সিহাব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন মুলঘর ইউনিয়নের রশোড়া গ্রামস্থ জনৈক তুহিন মিয়ার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাজবাড়ী জেলার মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের ওহাব শেখের পুত্র আবুল বাশার শেখ (৪৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(একে/এসপি/মে ১৫, ২০২৬)
