ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

২০২৬ মে ১৬ ১৩:৪৯:০৩
৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার : দেশের তিন অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(ওএস/এএস/মে ১৬,২০২৬)