প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
২০২৬ মে ১৬ ১৮:২১:০৯
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের কমিটি পুনঃগঠন করা হয়েছে। এতে “দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও ইসলামিক টিভির এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং বাংলা নিউজ২৪ডট কম ও “প্রতিদিনের বাংলাদেশের গোপালগঞ্জ প্রতিনিধি শেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিট গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় রিপোর্টার্স ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের পুনঃগঠিত কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি আমীনুল হাসান শাহীন, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, দৈনিক কালেরকন্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রসুন মন্ডল ও আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠুকে সহ-সভাপতি, চ্যানেল-২৪ এর বাদল সাহাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
পুনঃগঠিত এ কমিটির নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাকের খোন্দকার এহিয়া খালেদ সাদী, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সমকালের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, চ্যানেল ওয়ানের সঞ্জয় বিশ্বাস, এটিএন নিউজের সজিব বিশ্বাস ও নিউজ ২৪ এর সামিউল আলীম।
আগামী দুই বছরের জন্য এ কমিটি দ্বয়িত্বভার পালন করবেন।
(টিবি/এসপি/মে ১৬, ২০২৬)
