ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঘরে বসেই অ্যাপ’র মাধ্যমে বিক্রি 

বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

২০২৬ মে ১৬ ১৯:১৬:৫০
বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে বনপাড়াস্থ উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, অন্যদের মধ্যে উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভীন, বনপাড়া পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, চলতি বছর বোরো ধানের চাল (সিদ্ধ) ৪৯ টাকা দরে ৯২৩৮ মেট্রিক টন, বোরো ধান ৩৬ টাকা দরে ৫০০ মেট্রিক টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। চাল তালিকাভুক্ত মিল মালিকদের কাছ থেকে এবং ধান ও গম সরাসরি কৃষকদের কাছ থেকে ‘কৃষকের অ্যাপ’ বা ডিজিটাল খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার মাধ্যমে ক্রয় করা হবে। র্স্মাট ফোনের মাধ্যমে নিবন্ধন করে ঘরে বসেই কৃষকেরা ধান ও গম বিক্রির আবেদন করতে পারবে।

(এডিকে/এসপি/মে ১৬, ২০২৬)