প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
২০২৬ মে ২০ ১৯:০০:১৫
টাঙ্গাইল প্রতিনিধি : শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে বলে অভিযোগ করেছেন সরকারদলীয় চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এর টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
তারা বলেন, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা ও রোগীদের বিদেশমুখী হতে বাধ্য করতে পরিকল্পিতভাবে স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।
সুরক্ষা আইন না থাকায় চিকিৎসকরা কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন জানিয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন, সদস্য সচিব ডা. মো. আবু হানিফ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান, সহকারী পরিচালক ডা. সাইফুর রহমান খান, শিক্ষক সমিতির সভাপতি ডা. এস এম রোকনুজ্জামান, সেক্রেটারি ডা. ফখরুল আমিন বাদল, আর পি ডা. নজরুল ইসলাম কনকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতাকর্মীরা।
(এসএম/এসপি/মে ২০, ২০২৬)
